ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ২৮ ডিসেম্বর ২০২৩
ঝালকাঠিতে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরই গ্রামে টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনা করেন, নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। অভিযানকালে উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, অনুমোদন ছাড়া এবং অভিযোগ থাকায় ইট ভাটায় অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!