ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৩
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত -ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়া রেলস্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার বিকেল ৪টার দিকে কাউনিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ চলমান রয়েছে। সেই সঙ্গে স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!