ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবসা নদীতে লাইটারেজ জাহাজডুবি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৩
শিবসা নদীতে লাইটারেজ জাহাজডুবি
ছবি: সংগৃহীত

শিবসা নদীতে তলা ফেটে সিমেন্টের কাঁচামাল বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনার দাকোপ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় জাহাজে থাকা ১২ জনকে স্থানীয় লোকজন ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার করে। জাহাজটিতে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ ছিল।  

দাকোপ থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, মেসার্স সাজু শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি লিমিটেডের এম ভি গারেহেরা-৪ নামের লাইটারেজ জাহাজ ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। জাহাজটিতে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ ছিল। জাহাজটি শুক্রবার সকালে উপজেলার কালাবগি এলাকায় তলা ফেটে হঠাৎ করে ডুবে যায়। নদী তীরবর্তী লোকজন জাহাজ ডুবে যেতে দেখে ট্রলার নিয়ে দ্রুত সেখানে ছুটে যান। তারা জাহাজে থাকা মাস্টার ও সুকানিসহ ১২ জনকে উদ্ধার করেন। 

জাহাজটির মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৫ ডিসেম্বর ভারতের বজবজা এলাকা থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে তারা বাংলাদেশে রওনা দেন। শুক্রবার সকালে চরে আটকে তলা ফেটে জাহাজটি ডুবে গেছে। জাহাজটির মূল্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা। তবে ফ্লাইঅ্যাশের মূল্য কতো তা জানা নেই। জাহাজে থাকা সবাই তীরে উঠতে পেরেছে, কেউ নিখোঁজ নেই। ফ্লাইঅ্যাশ নিয়ে তারা ঘোড়াশালে সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!