ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের ১২ ঘণ্টার মধ্যে মাদরাসাছাত্রকে উদ্ধার, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ৩০ ডিসেম্বর ২০২৩
অপহরণের ১২ ঘণ্টার মধ্যে মাদরাসাছাত্রকে উদ্ধার, আটক ২
অপহৃত সাইফুল

অস্ত্রের মুখে ১৭ বছর বয়সী সাইফুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর ও শাহাদাত নামে দুই যুবককে আটক করা হয়েছে। 

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক। এর আগে, সকালে সদরের বশিকপুর বাগেরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা এলাকা থেকে বোমা ফাটিয়ে সাইফুলকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় বেশ কিছু বোমা বিস্ফোরণ ঘটায় তারা। ভাঙচুর করা হয় ভুক্তভোগীদের বসতঘরও। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়।

Advertisement

অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রামারখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, অপহরণকারীরা সিএনজি ও মোটরসাইকেলযোগে সশস্ত্র ১৮/২০ জন ছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই বোমা ফাটিয়ে এলোপাতাড়ি ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। একপর্যায়ে সাইফুলকে অস্ত্র ঠেকিয়ে মারধর করতে করতে তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!