[ দেশজুড়ে ]
সন্দ্বীপে অস্ত্রসহ গ্রেফতার ১
রবিউল আলম সমির
চট্টগ্রামের সন্দ্বীপে অস্ত্রসহ রবিউল আলম সমির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মগধরা ইউনিয়ন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, অভিযান চালিয়ে রবিউল আলম সমিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!