[ দেশজুড়ে ]
হাতির বিরুদ্ধে থানায় জিডি
ফাইল ফটো
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে একটি মুদি দোকান ভাঙচুরের ঘটনায় থানায় জিডি হয়েছে। দোকানির দাবিহাতির আক্রমণে তার দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার আনোয়ারা থানায় জিডি করেন বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুর পাড়ার মো. আবদুল হাকিম।
তিনি জিডিতে উল্লেখ করেন, রোববার ভোর ৫টার দিকে হঠাৎ একটি হাতি তার সেমিপাকা দোকানে আক্রমণ করে দোকানের গ্রিল ভেঙে ফেলে। এ সময় আবদুল হাকিম দোকানেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি প্রাণে বেঁচে বের হতে পারলেও হাতির দল দোকানটির চাল, গম, চিনি, আটা, ভুসিসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করে।
.png)
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ বলেন, বিভিন্ন সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা এসে অভিযোগ দেন। আমরা সেসব অভিযোগ সরেজমিন তদন্ত করি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!