[ দেশজুড়ে ]
নলডাঙ্গায় সমাজসেবা দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরে নলডাঙ্গা উপজেলায় ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নলডাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নলডাঙ্গা পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!