[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন নিহত
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সদর থানার পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিম পাশে দাসপাড়া নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি রাণী, তার মেয়ে পূজা দাস ও ভাইয়ের ছেলে পলক দাস৷
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!