ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে বয়লার বিস্ফোরণ: শরীর থেকে মাথা-হাত বিচ্ছিন্ন শ্রমিকের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ১৮ অক্টোবর ২০২২
বিকট শব্দে বয়লার বিস্ফোরণ: শরীর থেকে মাথা-হাত বিচ্ছিন্ন শ্রমিকের
বিকট শব্দে বয়লার বিস্ফোরণ

যশোরের অভয়নগরে বিকট শব্দে সেমি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শফিকুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মিলের মালিক রনি ও তার ভাই জনি। 

সোমবার রাত ১০টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম যশোর শহরের পুলিশলাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাপুর গ্রামে শ্বশুর গফ্ফার গোলদারের বাড়িতে থাকতেন।

অভয়নগর থানার ওসি একেএম শামিম হাসান বলেন, সোমবার রাতে শফিকুল বয়লারে ভুসি দেওয়ার কাজ করছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। পরে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে প্রায় ২০০ ফুট দূরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এতে আহত হন মিল মালিক রনি ও তার ভাই জনি।

Advertisement

তিনি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!