ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁওয়ে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ১১ জানুয়ারি ২০১৯
সোনারগাঁওয়ে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে। 

দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন মকবুল হোসেন, সামছুল হক ও সাগর।

কারখানা শ্রমিকরা বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও শ্রমিকরা লোহা গলানোর কাজ করছিল। আকস্মিক ভাবে লোহা গলানোর বয়লার বিস্ফোরণ ঘটে তিন শ্রমিক দগ্ধ হয়। 

Advertisement

পরে কারখানায় কর্মরত অন্য শ্রমিকরা ছুটে এসে দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, দগ্ধদের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ ও অন্য দুইজনের ২০ শতাংশ পুড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, রহিম স্টিল মিলে শ্রমিকদের প্রয়োজনীয় সেফটি ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

এ ব্যাপারে রহিম স্টিল মিলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি।

সোনারগাঁও থানার ওসি তদন্ত সেলিম মিয়া বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!