ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৯ এপ্রিল ২০১৯
ময়মনসিংহে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত 
ছবি সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার সকালে সেমি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে আহাম্মদ আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

উপজেলার কাঠাল ইউপির রাজাপুর এলাকায় ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তারা হলেন- আজিজ ও রফিক। নিহত আহাম্মদ আলী ওই ইউপির রাজাবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, স্থানীয় বাবুল সেমি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ডেইলি বাংলাদেশ/আরএম
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!