[ দেশজুড়ে ]
সাদুল্লাপুরে বয়লার বিস্ফোরণে কলেজছাত্রী নিহত
ফাইল ফটো
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া নামকস্থানে বয়লার বিস্ফোরণে শারমিন নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পশ্চিমপাড়ার রেজা মিয়ার রুপালী চাল কলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাল কলের শ্রমিক ফুলমিয়া আহত হন।
নিহত কলেজ ছাত্রী পশ্চিমপাড়া শফিকুল মিয়া মেয়ে।
.png)
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, সকালে ওই এলাকার রেজা মিয়ার রুপালী চাল কলে হঠাৎ করেই বয়লারে বিস্ফোরণ ঘটে । এ সময় চাল কলের পাশ দিয়ে যাচ্ছিলেন কলেজছাত্রী শারমিন আখতার। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/এসকে
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!