বৃহস্পতিবার ভোরে উখিয়ার মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দ আলম উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের নুর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দ আলমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরো পাঁচটি মামলা রয়েছে।