বুধবার রাতে পাড়াগাঁও গ্রামের চীনা কোম্পানির ভেতরের একটি পানির গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আফাজ উদ্দিন নিরাপত্তাকর্মী উপজেলার পাড়াগাঁও গ্রামের পুকাই শেখের ছেলে।
স্থানীয়রা জানান, পাড়াগাঁও গ্রামের অবস্থিত পাওয়ার চায়না ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন আফাজ উদ্দিন। ঘটনার দিন দুপুর থেকে তার মোবাইল বন্ধ ছিল। পরে তার খোঁজে সন্ধ্যায় তার দ্বিতীয় স্ত্রী হনুফা খাতুন কোম্পানিতে যান। এসে তার স্বামীকে পাননি। রাত ৮টার দিকে কোম্পানির ইনচার্জ উজ্জ্বল মিয়া কোম্পানির ভেতরে একটি পানির গর্তে আফাজ উদ্দিনের লাশ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে পুলিশ এসে গর্ত থেকে আফাজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
.png)
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু।