বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুর বেগমকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উভয়পক্ষের জাকির হোসেন তালুকদার (৫০), তার ছেলে রবিউল তালুকদার (২৫), মন্টু তালুকদার (৪৮), পল্টু তালুকদার (৩৫), নান্টু তালুকদারসহ (২৭) আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
স্থানীয়রা জানান, জাকির হোসেন তালুকদারের চাচাতো ভাই মন্টু তালুকদারের সঙ্গে সীমানা বিরোধের জের ধরে এ হামলা হয়। এর আগে এদিন বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামে মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহিনুর গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
মোরেলগঞ্জ থানার ওসি শামসুদ্দীন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।