ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ৫ জানুয়ারি ২০২৪
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিহাদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের হেমায়েত মাতুব্বরের ছেলে।

জানা যায়, সন্ধ্যায় জিহাদসহ তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন জিহাদ। আহত হন দুইজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

Advertisement

মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!