ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দলবলে ছিনতাই, চোরাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ৬ জানুয়ারি ২০২৪
দলবলে ছিনতাই, চোরাসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত দু’জন

চট্টগ্রামে অভিযান চালিয়ে ধারালো চোরাসহ দু’জনকে গ্রেফতার করেছে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। শনিবার সকালে থানার বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন ছিন্নমূল এক নম্বর গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার ফাসিয়াখালী গ্রামের মোক্তার আহম্মদ রাজুর ছেলে আশরাফুল ইসলাম সোহেল ওরফে বাবু ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের মোসলেম সওদাগরের ছেলে মোহাম্মদ লোকমান।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, সোমবার সন্ধ্যায় ছিন্নমূল এলাকায় পরিবারসহ ছিনতাইয়ের শিকার হন মহিউদ্দিন হৃদয় নামে একজন। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়। এরপর শনিবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো চোরাসহ ভুক্তভোগীর ছিনতাই করা ফোন, মানিব্যাগ ও কিছু টাকা উদ্ধার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!