শনিবার রাতে দুর্গাপুর পৌরশহরের চর মুক্তারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত দুদু মিয়া ঐ এলাকার দুখু মিয়ার ছেলে। তিনি পৌরশহরের মোক্তারপাড়া থানার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে চা বিক্রি করতেন।
জানা যায়, সারাদিন দোকানে বেচাকেনা শেষে বিকেলে বাড়ি ফিরেন দুদু মিয়া। সন্ধ্যায় নিজ ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুদু মিয়ার নিথর দেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
.png)
দুর্গাপুর থানার এসআই ছলিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।