[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ভোটগ্রহণ চলছে
ছবি: ডেইলি বাংলাদেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে শীত উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা।
জেলার ১১টি আসনে ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক হাজার ৩৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মোট ৪৪ লাখ ৪৩ হাজার ৯১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ২২ লাখ ৪০ হাজার ৫৮৬ জন, নারী ভোটার ২২ লাখ ২ হাজার ৪৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫ জন ভোটার রয়েছে।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রত্যেকটি কেন্দ্র।
প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
.png)
ময়মনসিংহ জেলা রিটার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!