ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলগাই জবাই করে মাংস ভাগাভাগি করল গ্রামবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৮ জানুয়ারি ২০২৪
নীলগাই জবাই করে মাংস ভাগাভাগি করল গ্রামবাসী
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি বিলুপ্তপ্রায় নীলগাই জবাই করে মাংস বন্টন করে নিয়েছে এলাকাবাসী৷ রোববার বিকেল ৩ টায় উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে৷ 

বিষয়টি নিশ্চিত করেছেন রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়৷ 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, নীলগাইটি দেখে প্রথমে আটক করে গ্রামবাসী। পরে জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়ে যায়৷ 

Advertisement

তিনি আরো বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি৷

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!