[ দেশজুড়ে ]
চট্টগ্রাম মেডিকেলে এক দালাল গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিলীপ বড়ুয়া রাঙ্গুনিয়া থানার সুখবিলাস বাটাপাহাড় এলাকার সুলাল বড়ুয়ার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলায় অভিযান চালিয়ে দিলীপ বড়ুয়া নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!