ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৮ জানুয়ারি ২০২৪
মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ রীনা বেগমের (৩২) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

নিহত রীনা বেগম (৩২) পিরোজপুর জেলার পারেরহাট সংকরপাশা গ্রামের অলি উল্লাহর স্ত্রী।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দীন নাহিয়ান জানান, সোমবার সকালে মেঘনা নদীর হাইমচরের গাজীপুর ইউনিয়নের এয়ারটেলচর এলাকা থেকে রীনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

Advertisement

এর আগে, গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরবাদ এলাকায় মেঘনা নদীতে মার্কেন্টাইল-৩ নামের কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়ে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। ওই সময় এই নারী নিখোঁজ হন। ওই লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী মতলব উত্তরের আমিরাবাদ চরে আটক পড়েন। পরে এমভি সুন্দরবন-১৪ ও এমভি সুন্দরবন-১৫ লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরিশাল ঘাটে নিয়ে পৌঁছান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!