চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানায়, স্বামী নাছির উদ্দীন তাকে প্রায় সময় নির্যাতন করতেন। তাদের সংসারে প্রায় সময় অশান্তি লেগেই থাকতো। ধর্ষণের শিকার নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে নিয়ে ঘরে আসেন। স্বামীর ইন্ধনে ওই যুবকরা তাকে ধর্ষণের পর রাস্তায় ফেলে যান। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি।
.png)
পারিবারিক সূত্রে জানা গেছে, নাছির উদ্দীন ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী। পূর্বের সংসার ছেড়ে আসার পর দুই বছর আগে নাছিরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।