বুধবার সকালে ওই মিলের ভিতর থেকে মাটি খুঁড়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফেরদৌস আলী শাহজাদপুর থানার মশিপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে। আটককৃত চোর একই থানার ঘোরশাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. মামুন।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে মশিপুরে টেক্সাটাইল মিলসে নিরাপত্তা প্রহীর চাকরি করতেন ফেরদৌস। গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ফেরদৌস ডিউটির জন্য মিলে আসেন। পরদিন সকালে বাড়িতে ফিরে না ফেরায় মিলে এসে খোঁজ করেন স্বজনরা। কিন্তু তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামুন আলীকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যমতে সকালে ওই মিলের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, আটক মামুন ওই মিলে চুরি করতে আসে। এ সময় নিরাপত্তা প্রহরী ফেরদৌস দেখে ফেলায় তার সঙ্গে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন ফেরদৌস। মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কম্বল চাপা দেন মামুন। এরপর ফেরদৌসের মরদেহ মাটিতে পুঁতে রেখে মোবাইল নিয়ে চলে যান মামুন। হত্যা ব্যবহৃত কম্বল ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।