ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় চিংড়ি জোন থেকে লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ১০ জানুয়ারি ২০২৪
চকরিয়ায় চিংড়ি জোন থেকে লাশ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনখ্যাত সাহার বিল ইউনিয়নের রামপুর মৌজার সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ হোসেন (৫৭) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত মোহাম্মদ হোসেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া এলাকার আবুল খাইরের ছেলে।

Advertisement

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শরীরে গুলির চিহ্ন রয়েছে। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চকরিয়া লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!