ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে অবৈধভাবে মাটি তোলায় জরিমানা দেড় লাখ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১০ জানুয়ারি ২০২৪
নবীনগরে অবৈধভাবে মাটি তোলায় জরিমানা দেড় লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহালে অভিযান পরিচালনা করে জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহালে সীমার বাইরে গিয়ে ও রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিল এক মাটি ব্যবসায়ী চক্র। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত কেদারখোলা পশ্চিম বালুমহালে সীমানার বাইরে গিয়ে মাটি কাটার সময় একটি ড্রেজার মেশিন আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিনের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

তিনি আরো জানান, এছাড়া ইজারা গ্রহীতাদের সীমানার মধ্যে ড্রেজার চালানো, সন্ধ্যার পরে ড্রেজার না চালানোর জন্য মুচলেকা নেয়া হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় নবীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!