ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি, জরিমানা ৫০ হাজার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ৩০ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি, জরিমানা ৫০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে আবা‌দি জ‌মির উপ‌রি ভা‌গের (টপ স‌য়েল) মাটি কেটে বিক্রির অপরাধে ব্যবসায়ী হাবিবুর রহমান রঞ্জুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার বি‌কে‌লে উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুরে এ অভিযান চালানো হয়। মাটি ব্যবসায়ী ইপ‌জেলার কুমারী গ্রামের ফারাজি পাড়ার শহিদুলের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট রেজওয়ানা নাহিদ। 

Advertisement

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামে গত ১ সপ্তাহ ধরে আবা‌দি জমিতে পুকুর খননের নামে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন। এভাবে মাটি কাটায় আশপাশের বেশ কয়েকটি ফসলি জমি হুমকির মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী সহকারী কমিশনারের (ভূমি) কাছে মৌখিক অভিযোগ দেন। অভি‌যো‌গের ভিত্তিতে শুক্রবার বি‌কে‌লে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি খননযন্ত্রের মালিক হাবিবুর রহমান রঞ্জুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে এক্সকাভেটর তুলে ফেলা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ জানান, জরিমানার পাশাপাশি মাটি খননযন্ত্রের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!