[ দেশজুড়ে ]
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিথর যুবক
ফাইল ছবি
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মৃধা বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি টঙ্গী এলাকায় একটি কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে বাসযোগে রওনা দেন। বুধবার ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কিছু ছিনতাইকারী তার গতিরোধ করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!