[ দেশজুড়ে ]
নতুন শহিদ মিনারকে দৃশ্যমান করে জনবান্ধব করে গড়তে হবে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী- ফাইল ফটো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নতুন কেন্দ্রীয় শহিদ মিনারকে চারপাশ থেকে দৃশ্যমান করতে হবে। এটিকে জনবান্ধব করে গড়তে হবে।
তিনি বলেন, নগরের মুসলিম ইনস্টিটিউট কমপ্লেক্সকে ঘিরে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার ও তৎসংলগ্ন স্থাপনাগুলোর বিষয়ে সমাধানের পথ দ্রুততম সময়ে খুঁজে বের করতে হবে।
বুধবার নগীরর টাইগারপাসের চসিক কার্যালয়ে কমিটির সভায় রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেছেন।
.png)
এ সময় নতুন কেন্দ্রীয় শহিদ মিনারকে চারপাশ থেকে দৃশ্যমান করার বিষয়ে আপামর সংস্কৃতিজনের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের মতামত নেন মেয়র।
সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব লুৎফুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চসিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!