[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে ২ টন জাটকা জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া থেকে পরিবহনকালে ২ টন জাটকা জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ ও ট্রাকচালককে আটক করা হয়।
বুধবার দিবাগত রাত ১টার দিকে লৌহজং উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব জাটকা ইলিশ লৌহজং উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও মাওয়ায় গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!