ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাগুরায় বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বিদ্যালয়

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১২ জানুয়ারি ২০২৪
মাগুরায় বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বিদ্যালয়
মাগুরার নান্দুয়ালী গ্রামের চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করায় মাগুরার নান্দুয়ালী গ্রামের ৭ নং প্রাথমিক বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার সকালে বিদ্যালয়টির ঐ চার শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া চার কৃতি শিক্ষার্থী হলো- নান্দুয়ালী গ্রামের সালাউদ্দিন শেখের ছেলে মুশফিকুর রহমান, নান্দুয়ালী ডি. ইউ. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমানের কন্যা মৃন্ময়ী রহমান, জিন্নাত আলী জনির কন্যা তাঞ্জুম আক্তার ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার আলফাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে আবিদ হোসেন আলিফ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা সদর উপজেলার শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তৌহিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নান্দুয়ালী ডি. ইউ. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  বিদ্যালয়টির সভাপতি এটিএম আনিসুর রহমান, সহ-সভাপতি সালাউদ্দিন শেখ, প্রধান শিক্ষিকা কাজী ফারহানা, সাংবাদিক শাহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭ নং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এলোয়ারা সুলতানা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!