ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে শীতবস্ত্র পেল ২০০ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১২ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে শীতবস্ত্র পেল ২০০ পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে মেঘনার পাড়ে ভাসমানসহ প্রায় ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

বৃহস্পতিবার সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনার পাড়ে ধীবর বিদ্যানিকেতন মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল। 

Advertisement

ভাসমান জেলেদের গায়ে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। শীতের এই মুহূর্তে কম্বল পেয়ে খুশি ভাসমান জেলেরা। নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কিনা জানতে চান ডিসি। ডাঙায় ঘর পেলে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলেরা। এ সময় তাদের ঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!