ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১২ জানুয়ারি ২০২৪
নাটোরে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত
ফাইল ফটো

নাটোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক রজব আলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজব আলী বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ার এলাকার মৃত আসমত আলীর ছেলে। তিনি সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

স্থানীরা জানান, বাগাতিপাড়া থেকে মোটরসাইকেলযোগে নাটোর শহরে যাচ্ছিলেন স্কুলশিক্ষক রজব আলী। পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের তেল নিয়ে রাস্তায় উঠছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!