ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১২ জানুয়ারি ২০২৪
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের কোতয়ালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খোকা (২২) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলি রেলবিটের নিচে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত যুবককে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, খোকা রেলবিটের নিচ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। খোকা একটি মাছের আড়তে কাজ করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সহকর্মীরা গুরুতর আহত খোকাকে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক তাকে ক্যাজুয়ালিটিতে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!