[ দেশজুড়ে ]
বিজয়নগরে ট্রাক্টরচাপায় কিশোর নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরচাপায় মাহি আহমেদ নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চান্দুরা-আখাউড়া আঞ্চলিক সড়কের কালিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহি আহমেদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, সকালে মাহি কালিবাজারে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় চম্পকনগর থেকে ছেড়ে একটি মাটিবাহী ট্রাক্টর মাহিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মাহিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসাদুল ইসলাম। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!