[ দেশজুড়ে ]
খুলনায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় তার চুরির চেষ্টাকালে বিদ্যুতায়িত হয়ে এনায়েত হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত এনায়েত হোসেন রূপসা উপজেলার বাসিন্দা। শনিবার ভোরে আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আড়ংঘাটা থানার এএসআই লুৎফুল হায়দার জানান, তেলিগাতির নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরের কোনো একসময় বিদ্যুতের তার চুরি করতে যায় এনায়েত। এ সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!