ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ১৩ জানুয়ারি ২০২৪
শীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জবা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। মৃত জবা রানী ঐ মহল্লার বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, জবা রানীর কোনো সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এ সময় অসাবধানতাবশত খড়ের আগুন কাপড়ে লেগে তার শরীর দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা। পরে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

Advertisement

সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!