[ দেশজুড়ে ]
নাতিকে কোপানোর খবর শুনে প্রাণ গেল দাদির
ছবি: সংগৃহীত
গরু বিক্রিকে কেন্দ্র করে আকাশ মণ্ডল (২৫) নামে এক যুবককে কোপানোর খবর শুনে তার দাদি বেকুলা মণ্ডলের (৮০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটী দামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আকাশ মণ্ডল ওই গ্রামের মৃত দ্রুব মণ্ডলের ছেলে। বৃদ্ধা বেকুলা মণ্ডল আকাশ মণ্ডলের দাদি।
সিরাজদিখান থানার এসআই মো. ফকরুল হাসান ফারুক হাসান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গরু বিক্রির বিষয় নিয়ে আকাশকে কোপালে এলাকার লোকজন ব্রজেরহাটী দামবাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় স্বজনদের কান্নাকাটি শুনে শুক্রবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার অসুস্থ দাদি বেকুলা।
.png)
সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন জানান, এ ঘটনায় মিশুর বিরুদ্ধে মামলা করা হয়েছে করা হয়েছে। অভিযুক্ত মিশুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!