[ দেশজুড়ে ]
গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা
ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার বাদী হয়ে মন্টু তালুকদারকে প্রধান আসামি করে এজাহার নামীয় আটজন ও অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জের গুয়াতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ঐ গৃহবধূকে কুপিয়ে হত্যা করেন প্রতিপক্ষরা। এ সময় উভয়পক্ষের আটজন আহত হন।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি শামসুদ্দীন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!