শুক্রবার বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের নতুন মুন্সি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজবাহ উদ্দিন ঐ বাড়ির প্রবাসী নুর ইসলামের ছেলে ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজের কক্ষে ঘুমোতে যান মিজবাহ। কিন্তু পরদিন শুক্রবার সকালে আর রুম থেকে বের হননি তিনি। দুপুরে তার মা ডাকতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুললে সিলিং ফ্যানের সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে ‘বিদায় পৃথিবী’ লিখে পোস্ট করেন মিজবাহ। প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা স্বজনদের।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ হারুন বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল করে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।