নিহত সালমান জোবায়ের নওগাঁ সদরের চকএনায়েত গ্রামের স্কুলশিক্ষক আব্দুল মান্নানের ছেলে। তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার জানায়, সালমান জোবায়ের মোবাইল ফোনে গেমে আসক্ত ছিলেন। ফোন না পাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।
.png)
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সান্তাহার স্বাধীনতা মঞ্চের কাছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সালমান জোবায়ের নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, শুক্রবার নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদেন কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।