ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
লরি উদ্ধার

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে চললো ট্রেন 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ২৮ ডিসেম্বর ২০২৩
আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে চললো ট্রেন 
ছবি: সংগৃহীত

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া পণ্যবাহী লরি উদ্ধার করা হয়েছে। আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ের ওপর ট্রেন দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি লরি বিজয়পুর রেল গেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের ওপর উল্টে পড়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Advertisement

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুইটি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেল লাইনটি বন্ধ হয়ে যায়। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি রয়েছে; সেটি ডাউন লাইনে ব্যবহার করে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল জানান, প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অটোরিকশা দুইটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!