[ দেশজুড়ে ]
আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছর বয়সী রোমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামের এলাহি আহমেদের বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। শিশু রোমান ঐ গ্রামের এলাহি আহমেদের ছেলে।
জানা যায়, শনিবার শিশু রোমান বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!