শনিবার সকাল ৮টার দিকে লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওলিয়ার মোল্যা একই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
ওলিয়ার রহমানের স্ত্রী আছমা বেগম অভিযোগ করে জানান, ওলিয়ার সকালে বাড়ি থেকে বের হয়ে ফসলের মাঠে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে ওত পেতে থাকা প্রতিপক্ষের ২০ থেকে ২৩ জন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন।
.png)
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ঐ কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।