[ দেশজুড়ে ]
মাদক ব্যবসায়ীর বাড়িতে মিলল ৩৩ বোতল বিদেশি মদ, অতঃপর...
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩৩ বোতল বিদেশি মদসহ বাকের হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ বাড়ির মৃত আবুল বাসারের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৩ বোতল বিদেশি মদসহ বাকের হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!