[ দেশজুড়ে ]
বরিশালে ইয়াবাসহ যুবক গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
বরিশাল নগরীর ২৭নং ওয়ার্ডের কুদঘাটা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জুয়েল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডের কুদঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জুয়েল চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি এলাকার মজিবর রহমানের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডের কুদঘাটা বাজার এলাকা অভিযান চালায় পুলিশ। এ সময় এক হাজার পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!