সোমবার দুপুরে নগরীর সেন্ট্রালরোড়স্থ মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী মিনান।
সংবাদ সম্মেলনে বলা হয়, হোটেল রুফটপে ফাস্টফুড ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন হোটেলটির মালিক ও কর্মচারীরা। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন, হোটেল মালিক এসএম মঞ্জুর মোর্শেদ ওরফে লিংকন (৫১), মো. মাসুদ রানা (৩২), সামিউল আলম ওরফে রতন (৩২), মোশারফ হোসেন (৩৫) ও শিফন মিয়া (২৭)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।