ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত মোটরসাইকেলে মিলল ৭ কেজি রুপার গহনা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ১৬ জানুয়ারি ২০২৪
পরিত্যক্ত মোটরসাইকেলে মিলল ৭ কেজি রুপার গহনা 
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৩ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোরাকারবারি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসষ্ট্যান্ড এলাকা থেকে এই গহনা উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা ডিবির ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দর্শনা-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি মাদকের বড় চালান পাচার হবে। এমন সংবাদে দামুড়হুদা বাসষ্ট্যাণ্ড এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। বেলা ১১টার দিকে একজন ব্যক্তি মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যেতে দেখলে তার গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল চালক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো মোটরসাইকেলের সাইড কভার ও সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কসটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে। তখন একটি প্যাকেট খুললে তাতে রুপার গহনা মেলে। পরে বাকি প্যাকেট গুলো খুলে ৭ কেজি ৩ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। 

Advertisement

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে উদ্ধারকৃত গহনা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবির ওসি ফেরদৌস।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!