[ দেশজুড়ে ]
নওগাঁয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁয় ১৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সোস্যাল ইনোভেশন টিম। সোমবার বিকেল ৪টায় বিয়াম উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরের মুক্তমঞ্চে সোস্যাল ইনোভেশন টিমের সভাপতি ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার ত্রাণ তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
জেলায় মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ কম্বল বিতরণের অংশ হিসেবে সোস্যাল ইনোভেশন টিমের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, শামসুল হক ও আব্দুর রহমান রিজভী প্রমুখ।
.png)
নওগাঁ জেলা সদর এবং আশ-পাশের বিভিন্ন মহল্লার তালিকাভুক্ত এই ১৫০ পরিবারকে ১টি করে কম্বল প্রদান করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!