[ দেশজুড়ে ]
টেকনাফে বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহাবুদ্দিন ওরফে বাবুল নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাবুল একই এলাকার মো. হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার এসআই কামাল উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়া এলাকা থেকে ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!